সবুজ আমতা গড়ার লক্ষ্যে ৩ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা
দি নিউজ লায়নঃ অরন্য সপ্তাহ শুরুর আগেই হাওড়া গ্রামীণ জেলার আমতা বিধানসভা এলাকাকে সবুজে সাজিয়ে তোলার উদ্যোগ নিল বিধায়ক সুকান্ত পাল। তার উদ্যেগে আমতা বিধানসভার ১৮ টি অঞ্চল জুড়ে ৩ লক্ষ গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃহত্তর ভাবনা নিয়েই কাজ শুরু করেছেন আমতার বিধায়ক সুকান্ত পাল। সেই লক্ষ্যে মঙ্গলবার আমতা বিধানসভা এলাকার কল্যানপুরে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ১০০ টি পরিবেশ ও সামাজিক সংগঠন কে বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয়।
শুধু গাছ বিতরন নয়, গাছ কে রক্ষা করে মহীরুহ করে তোলার জন্য সংশ্লিষ্ট সংগঠন কে এক হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন বিধায়ক। এদিন মেহগনি, আমলকি, আকাশমনি সহ একাধিক প্রজাতির ১২৫০ টি গাছের চারা বিতরণ করা হয়। বিধায়ক সুকান্ত পাল জানান আবার একই ভাবে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন সংগঠন কে গাছের চারা প্রদান করা হবে। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই কাজে যোগ করা হবে।
তিনি বলেন এই গাছ গুলি কে যেমন সংশ্লিষ্ট সংগঠন গুলি রক্ষাবেক্ষন করবে তেমনি তাদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিম থাকবে। সুকান্ত পাল বলেন প্রাকৃতিক বিপর্যয় ক্রশম বাড়ছে, তাই আমাদের সচেতন হতে হবে তাতে করে আমরা ক্রমবর্ধমান পরিবেশ দূষন থেকে পরিবেশ কে রক্ষা করতে পারি। এক্ষেত্রে বৃক্ষরোপণের বিকল্প নেই। সুকান্ত পাল জানান ইতিমধ্যে ৬৫ হাজার গাছের চারা লাগানো হয়েছে। এর পাশাপাশি বিধানসভার দীপাঞ্চলের নদী তীরবর্তী এলাকা এবং ৩৫ কিলোমিটার রাস্তার দুই পাশে গাছের চারা লাগাবে বন দপ্তর।

Post a Comment